সারাদেশ

রূপগঞ্জে লেদার কারখানায় আগুন

খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রাজটাইমস ডেস্ক
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

বুধবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ডেমরা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

দুপুর দেড়টা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ১৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি। এখন পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর আমরা পাইনি।

 

 

 

সূত্র: নয়া দিগন্ত