রাজনীতি

রাজশাহীতে জামায়াতের মানববন্ধন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে জীবন দুর্বিসহ

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। বর্তমান সরকার একের পর এক নতুন সমস্যা সৃষ্টি করছে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তির থাবা দেওয়ার সুযোগ থাকত না। কিন্তু আধিপত্যবাদী শক্তিকে সুযোগ দেওয়ার কারণে সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করছে এবং এর ফল হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে।