রাজনীতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

জাতীয় ডেস্ক:
রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদবির আগে প্রচলিত ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি পরিপত্র জারি করা হয়। একই দিন থেকে এ নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজকর্ম, দাপ্তরিক যোগাযোগ, নথি উপস্থাপন ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ সরকারি দপ্তরকে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।