সারাদেশ

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪০৯ জনের। এ নিয়ে দেশে মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ৭২৩। রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনাব

রাজটাইমস ডেস্ক
দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪০৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪০৯ জনের। এ নিয়ে দেশে মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ৭২৩।

রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৬৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।