সারাদেশ

একসঙ্গে তিন ছেলে

সিরাজগঞ্জে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দ

সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন ছেলেশিশুর জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন ছেলেশিশুর জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামে এক গৃহবধূ। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের তানিয়া খাতুনকে সিজারিয়ান ডেলিভারির জন্য সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে নেওয়া হয়। তবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের সিনিয়র নার্স মর্জিনা খাতুন স্বাভাবিক প্রসবের সম্ভাবনা দেখতে পান।

পরে চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একে একে তিন ছেলেশিশুর জন্ম দেন তানিয়া খাতুন।

তানিয়া খাতুনের স্বামী রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মো. ওবায়দুল্লাহ। এই দম্পতির আগে একটি কন্যাসন্তান রয়েছে। একসঙ্গে তিন ছেলে জন্ম নেওয়ায় পরিবারে বইছে আনন্দের জোয়ার।

হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আঞ্জুমানারা বকুল জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলেশিশুর জন্ম হয়েছে। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে। বর্তমানে তাদের হাসপাতালের ১০৫ নম্বর কক্ষে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।