নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১) আগস্ট বিকাল ৫টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহকারি অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালা,সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন,পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান সরকার,সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম,যুগ্ন–আহবায়ক মাহমুদুল হাসান এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।