সারাদেশ

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১২

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১২

রাজটাইমস ডেস্ক:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেটকার ও অটোরিকশা সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ থেকে ২০ জন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধারকাজ প্রায় শেষ পর্যায়ে।

পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।