সারাদেশ

পুঠিয়ায় পুলিশের অভিযানে আটক ১৫

আটককৃতদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি রয়েছেন।

পুঠিয়া প্রতিনিধি
আটককৃত আসামিরা
আটককৃত আসামিরা
রাজশাহীর পুঠিয়ায় ওয়ারেন্টভূক্ত ১৪ ও মাদক মামলায় ১ জন সহ মোট ১৫ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ বিষয়ে বলেন, আটককৃতদের মধ্যে ১৪ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি রয়েছেন। সেই সাথে একজনকে মাদকসহ আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
 
এসকে