সারাদেশ

বাঘায় স্কাউটস সম্প্রসারণ সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় স্কাউটস সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বাঘা প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহীর বাঘায় স্কাউটস সম্প্রসারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, উপজেলার সকল মাদ্রাসা, ভোকেশনাল ও কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

উপজেলা স্কাউটসের সদস্য সচিব জোতরাঘোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার জাফর ইকবাল, উপজেলা কমিশনার আনজারুল ইসলাম, উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি সোলাইমান হোসেন, প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ ১০টি মাদ্রাসা ও ৩০টি কিন্ডার গার্টেন স্কুলের প্রধান ও পরিচালক।