রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আব্দুল হান্নান (৩৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
সোমবার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার ভোররাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল হান্নান হাসপাতালে ভর্তি হন। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রামেক হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।