বগুড়ার মোকামতলা বন্দরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্য ছিলেন।
জানা গেছে, ছুটিতে সহকর্মীর সঙ্গে বাড়ি ফেরার পথে মোকামতলা বন্দরে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন রফিকুল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।