সারাদেশ

বাঘায় বিএনপির অা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

রাজশাহীর বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

মোঃ লালন উদ্দীন, বাঘা
বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি
বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি |রাজটাইমস

রাজশাহীর বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

বাজুবাঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ড্রেমোকেসির সভাপতি শাহিন মন্ডল।

বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম মাস্টার, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, নওশাদ আলী মেম্বর, রাব্বি আহমেদ, পলাশ হোসেন প্রমুখ।

র‌্যালিটি বাজুবাঘা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।