অপরাধ ও আইন

রাজশাহীতে ইয়াবা ও ৪টি মোবাইলসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ মাদক দমন টিমের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত
সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ মাদক দমন টিমের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. ফাহিম (২০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পঞ্চবটি শেখের চক এলাকার মো. জাফরের ছেলে । এ ঘটনায় একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) পলাতক রয়েছেন। পুলিশ জানায়, গত ২১ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করা হলে ফাহিমকে আটক করা হয়। এসময় বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার  ১‘শ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় বিনা বেগম কৌশলে পালিয়ে যায়।  

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।