অপরাধ ও আইন

রাজশাহীতে

পরিত্যক্ত পিস্তল-গুলি উদ্ধার

রাজশাহী মহানগরীর উপকণ্ঠে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাব। সোমবার সকাল ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গোয়ালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অস্ত্র ও গুলি পড়ে থাকার বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাওয়া হলেও তাঁরা কোনো তথ্য দিতে পারেননি।র‌্যাব জানিয়েছে, উদ্ধার করা পিস্তল, গুলি ও ম্যাগাজিন জিডিমূলে সংশ্লিষ্ট কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রগুলো সেখানে কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।