অপরাধ ও আইন

বাঘায় দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

রাজশাহীর বাঘা উপজেলায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওশারা হবির চর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

লালন উদ্দীন, বাঘা
বাঘায় দেশীয়  অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

রাজশাহীর বাঘা উপজেলায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওশারা হবির চর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আটক দুইজন হলেন- করারী নওশারা হবির চর গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে একরামুল মন্ডল (৩২) ও একই গ্রামের উম্মত মণ্ডলের ছেলে সাহাজুল মন্ডল (২৫)।

আটক দুইজনের কাছ থেকে একটি বিদেশী পিস্ত, একটি ম্যাগাজিন ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।