অপরাধ ও আইন

বাঘায় ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক

গভীর রাতে রাস্তায় চলমান একটি প্রাইভেটকার। পেছনে পুলিশের মোবাইলটিমের টহল গাড়ি। এরপর সামনের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের।

নিজস্ব প্রতিবেদক, বাঘা
সংগ্রহীত
সংগ্রহীত

গভীর রাতে রাস্তায় চলমান একটি প্রাইভেটকার। পেছনে পুলিশের মোবাইলটিমের টহল গাড়ি। এরপর সামনের গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। তাঁরা পেছন থেকে ধাওয়া করে ঐ গাড়িকে। সংকেত দেন থামানোর জন্য। অত:পর গাড়ি ফেলে পালিয়ে যাই মাদক ব্যবসায়ীরা। আর সেই গাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রায় দেড় শতাধিক ফেন্সিডিল। রবি রাত ৩ টায় উপজেলার বাজুবাঘা নতুন পাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে ।

স্থানীয় এক যুবক জানান, তিনি ঐ সময় সেহেরী খাওয়ার তাগিত দিতে মসজিদে মাইকিং করতে আসছিলেন। এ সময় তার সামনে পুলিশ রাস্তায় একটি পুরাতন ফাঁকা প্রাইভেটকার জব্দ করে। জব্দকৃত গাড়িতে পাওয়া যাই প্রায় দেড় শতাধিক ফেন্সিডিল। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ১১-০৫৫০ । তবে বাঘা থানা পুলিশ দাবি করেছেন ৭৭ বোতল ফেন্সিডির উদ্ধার করেছেন তারা। এ বিষয়ে বাঘা থানা উপ-পরিদর্শক (এস.আই) নুরুল আফসার জানান, রাত্রী কালিন টহল পুলিশ(মোবাইল টিমের)দায়িত্বে যারা ছিলেন, তাঁরা ৭৭ বোতলের মামলা দিয়েছে।