অর্থনীতি

কাদিরগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে জনতা ব্যাংক পিএলসি’র এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
সংগৃহীত
সংগৃহীত

আজ সোমবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে জনতা ব্যাংক পিএলসি’র এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ জাহাঙ্গীর হোসেন জোয়ারদার, এরিয়া অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আতিকুর রহমান, রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার ব্যবস্থাপক আনন্দ কুমার প্রাংসহ অন্যান্য শাখার ব্যবস্থাপক, কাদিরগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।