অর্থনীতি

গ্যাস-বিদ্যুৎ সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ সমস্যা এক মাসে সমাধান হওয়ার মতো নয়। তবে সংকট সমাধানে সরকার কাজ করছে। জ্বালানি সংকট ধীরে ধীরে সমাধান হবে।বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ সমস্যা এক মাসে সমাধান হওয়ার মতো নয়। তবে সংকট সমাধানে সরকার কাজ করছে। জ্বালানি সংকট ধীরে ধীরে সমাধান হবে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। তাই বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কমিটি গঠন ও ওয়েবসাইট চালু করা হয়েছে। ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার কাজ করবে।

এদিকে সরকারি দপ্তরে অযথা কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের ভোগান্তি বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, সরকার চাইলে এই হয়রানি বন্ধ করতে পারে।