অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন সনদ

ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো
ফাইল ফটো

ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, নতুন কোনো ব্যাংক হিসাব খুলতে হলে গ্রাহককে টিআইএন সনদ প্রদর্শন করতে হবে। সরকারের মতে, করদাতার পরিধি বাড়ানো এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে কিছু বিশেষ ধরনের হিসাব এ বাধ্যবাধকতার বাইরে থাকবে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব, ১০ টাকার নো-ফ্রিলস অ্যাকাউন্ট, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের হিসাবের ক্ষেত্রে টিআইএন সনদ প্রদর্শনের প্রয়োজন হবে না। বাজেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে এই প্রস্তাবকে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে।