নিজস্ব প্রতিবেদক :
২০২৫ সালের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দণ্ড মওকুফ করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে কর ও কাস্টমস বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তারা হলেন—ইমাম তৌহিদ হাসান শাকিল, মির্জা আশিক রানা, মোনালিসা শাহরীন সুমিতা, মো. মামুন মিয়া, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, মামুনা খাতুন, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, মো. জিল্লুর রহমান, মো. শাহাদাত জামিল, শফিউল বশর, সবুজ মিয়া, মোহাম্মদ সাইদুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. সানোয়ারুল কবির, সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম ও হাছান মুহম্মদ তারেক রিকাবদান।
উল্লেখ্য, এনবিআর সংস্কারের দাবিতে ২০২৫ সালে কর্মকর্তাদের আন্দোলন একপর্যায়ে তীব্র আকার ধারণ করে। এর প্রভাবে দেশের আমদানি-রফতানি কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়।