শিক্ষা ও ক্যাম্পাস

মসজিদ মিশন একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের বিবৃতি

আমরা মসজিদ মিশন একাডেমির প্রাক্তন ছাত্র ছাত্রীরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন পত্র পত্রিকায় মসজিদ মিশন একাডেমী নিয়ে অসত্য ও উদ্দেশ্যমুলক রিপোর্ট পেশ করা হচ্ছে।

বিজ্ঞাপন
মসজিদ মিশন একাডেমীর  প্রাক্তন শিক্ষার্থীদের বিবৃতি

আমরা মসজিদ মিশন একাডেমির প্রাক্তন ছাত্র ছাত্রীরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন পত্র পত্রিকায় মসজিদ মিশন একাডেমী নিয়ে অসত্য ও উদ্দেশ্যমুলক রিপোর্ট পেশ করা হচ্ছে।

বলা হচছে, মসজিদ মিশন একাডেমী জঙ্গী তৈরির কারখানা। আমরা প্রাক্তন ছাত্র ছাত্রীরা এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি । মসজিদ মিশন একাডেমি ১৯৮২ সালে রাজশাহীর প্রাণ কেন্দ্র সাহেব বাজারে প্রতিষ্ঠা হয়। শুরু হতেই মানুষ গড়ার এ প্রতিষ্ঠানটি ছাত্রদের আধুনিক ও নৈতিকতার সমনবয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার চেস্টা করছে। ধর্মীয় অনুশাসন মেনে চলা, মানবিকতার চর্চা, বাস্তব জীবনে সততার অনুশীলন, দেশপ্রেম এমনকি ধুমপান ও মাদক থেকে দুরে থাকার শিক্ষাও আমরা এ প্রতিষ্ঠান থেকে শিখেছি।

অত্র প্রতিষ্ঠানের কোন শিক্ষকের পক্ষ থেকেও কখনো ছাত্র ছাত্রীদের কোন ধরনের উগ্রতা, ধর্মান্ধতা ও রাস্ট্রবিরোধী কোন মোটিভেশন করা হয় নি। ফলাফলের দিক থেকে সরকারী স্কুলগুলোর সমান। প্রায় ৪০ বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান হতে পাশ করা শত শত ছাত্র ছাত্রী ডাক্তার, ইনজিনিয়ার, সরকারী আমলা ও ব্যবসায়ী হয়ে নিজ নিজ অবস্থান হতে দেশের জন্য কাজ করে যাচ্ছে ।

আমরা সকল প্রাক্তন ছাত্র ছাত্রীরা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । শোনা যাচ্ছে কে বা কাহারা স্কুলটির নাম পরিবর্তনের অপচেষ্টাও করছে। এ প্রতিষ্ঠানের ঐতিহ্য , সুনাম ও শিক্ষার সুষঠু পরিবেশ বজায় রাখতে সকল অপতৎপরতার ব্যাপারে আমরা সজাগ থাকবো।
মো: আসাদুজজামান জনি
ব্যাচ-২০০১
—পক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ
মসজিদ মিশন একাডেমী।

(05-20)