শিক্ষা ও ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ৪৯ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ কর্মদিবসে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ৪৮০ শিক্ষার্থী রক্ত পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ৪৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শামসুল আলম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর চাপ বেশি। সামনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, ক্যাম্পাসে নিয়মিত মশকনিধন কার্যক্রম না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ গত জুনে ক্যাম্পাসে স্প্রে করা হয়েছিল। নতুন উপকরণ কেনার জন্য বাজেট চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জরুরি সভা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।