শিক্ষা ও ক্যাম্পাস

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ

ইবি প্রতিনিধি:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘প্রতিটি চারা হোক আশার প্রতীক, সবুজে গড়ি সুন্দর বাংলাদেশ' - এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (৫ আগস্ট ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী, সানভীর অনিকসহ অন্যান্য নেতাকর্মীরা।

জানা যায়, এই কর্মসূচির আওতায় নিম গাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, কেন্দ্রীয় মসজিদ, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর, ডায়নাচত্ত্বর, বটতলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফাঁকা জায়গায় এসব গাছ লাগানো হবে।

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ৩৬ জুলাই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি এবং আজকে থেকে কর্মসূচি চলমান থাকবে। তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি।

তিনি আরও বলেন, আমরা জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও আমরা জুলাইয়ের প্রশ্নে সবার সাথে ঐক্যবদ্ধ।