শিক্ষা ও ক্যাম্পাস

রাবি

তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার নেতৃত্বে সবুজ-বিভা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা বিভা দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের অনুমোদনের পর রাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি মোহাম্মদ আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুর্শেদুর রহমান রুপক, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ বাহার, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. কাওছারিন জাহান জিম, অর্থ সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক আবদুল্লাহ সিয়াম, উপ-দপ্তর সম্পাদক তাসলিম আক্তার ফাহিমা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তামান্না হায়াত, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মো. মাহমুদুর রহমান শাহী, উপ-প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইকবাল হোসেন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সম্পাদকীয় পরিষদের সদস্য হিসেবে মো. আমিনুর ইসলাম ও রোকেয়া ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোছা. শ্রাবন্তি আজাদ রিমু ও তাপস রায় শুভ মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, “নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও নানামুখী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে লেখক হিসেবে আত্মপ্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নবীন লেখকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশে একটি বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে শাখার পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরও বিস্তৃত করতে সভা-সমাবেশ, মানসম্মত কর্মশালা, সেমিনার-সিম্পোজিয়ামসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে। তরুণ লেখকদের বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠুক বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।”

বর্তমানে সারা দেশে সংগঠনটির ২৩টির অধিক শাখা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা অন্যতম। শাখাটি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের নিয়ে নিয়মিত লেখালেখি, পাঠচর্চা, কর্মশালা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে আসছে।