শিক্ষা ও ক্যাম্পাস

বৃত্তি

প্রাথমিক বৃত্তির নতুন হার, ট্যালেন্টপুলে ৩০০ টাকা

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর এ হার কার্যকর থাকবে।

নতুন হার অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবেন। এছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থীরা বছরে এককালীন ২২৫ টাকা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়মিত উপস্থিতি, সদাচরণ ও সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে বৃত্তির অর্থ দেওয়া হবে। বৃত্তির অর্থ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে সরাসরি পাঠানো হবে।

এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনাবেতনে ভর্তি হয়ে পড়াশোনার সুযোগ পাবেন।