ররাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক কাউন্সিলের ১৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রুয়েটের সেমিনার রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ।
সভায় রুয়েটের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধন, মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।