স্বাস্থ্য

থাইরয়েড

দেশে থাইরয়েড সমস্যায় ভুগছেন ৪ কোটি মানুষ, যেসব লক্ষণে বুঝবেন

বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ থাইরয়েডজনিত নানা সমস্যায় ভুগছেন। তাদের একটি বড় অংশ নিজের শারীরিক অবস্থার বিষয়ে সচেতন নন বা প্রয়োজনীয় চিকিৎসার আওতায় নেই।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ থাইরয়েডজনিত নানা সমস্যায় ভুগছেন। তাদের একটি বড় অংশ নিজের শারীরিক অবস্থার বিষয়ে সচেতন নন বা প্রয়োজনীয় চিকিৎসার আওতায় নেই।

বিশেষজ্ঞদের মতে, বয়ঃসন্ধিকাল, নারীদের গর্ভধারণের আগে ও সন্তান প্রসবের পর এবং ৪০ বছর বয়সের পর থাইরয়েড পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

থাইরয়েডের সমস্যায় হঠাৎ ওজন বেড়ে বা কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, মেজাজের পরিবর্তন, ঠান্ডা বা গরমের প্রতি অস্বাভাবিক সংবেদনশীলতা, হৃদস্পন্দন বেড়ে বা কমে যাওয়া, চুল ও ভ্রু পাতলা হওয়া, ত্বক শুষ্ক হওয়া এবং হজমের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে।

হাইপোথাইরয়েডিজমে সাধারণত ওজন বাড়া, ঠান্ডা লাগা ও অলসতা দেখা যায়। অন্যদিকে হাইপারথাইরয়েডিজমে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় ও ঘুমের সমস্যা হতে পারে।

এ ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী TSH ও Free T4 পরীক্ষা করা উচিত। দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু হলে অধিকাংশ থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।