স্বাস্থ্য

হাম

হামে মৃত্যু হাজার ছাড়াল, নতুন আক্রান্ত ১১৮৮ শিশু

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৮৮ শিশুর মধ্যে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০২ শিশু এবং পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০০ শিশুর।

গত ২৪ ঘণ্টায় ৬৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১১৯ শিশুর মধ্যে। এ সময়ে ১ হাজার ৩৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৬৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫৮০। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন।

Topics