আন্তর্জাতিক

ইরান

ইরান মিত্রদের নিয়ে নতুন হামলার প্রস্তুতিতে

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক:
আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে বহুমুখী সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরান। এ লক্ষ্যে লেবানন, গাজা, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোকে একটি সমন্বিত কৌশলগত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। সম্ভাব্য এই অভিযানে একাধিক ফ্রন্ট সক্রিয় করে ভূরাজনৈতিক চাপ বাড়ানোই তেহরানের লক্ষ্য বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

তাদের মতে, ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কমান্ডারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করেছেন। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মাঠপর্যায়ের সমন্বয় জোরদার করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরের সংঘাত থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই যৌথভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিচ্ছিন্নভাবে হামলার পরিবর্তে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, এমন সামরিক প্রস্তুতির কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিরতা ও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।