আফগানিস্তানে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছে তালেবান সরকার। দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামী আইনে বিক্ষোভের কোনো স্থান নেই।
বুধবার (২ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি অনুমোদিত পুলিশি আইনটি ইসলামী আইনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ইসলামী ব্যবস্থায় রাজপথে বিক্ষোভ না করে জনগণ সরকারের কাছে তাদের অভিযোগ ও উদ্বেগ জানাতে পারে।
তালেবান ক্ষমতায় ফেরার পর গত পাঁচ বছরে আফগানিস্তানে বিক্ষোভের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে গত মাসে তালেবান সরকার নতুন একটি নিয়ম জারি করে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করে।
তালেবানের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তারা এটিকে নিষ্ঠুর পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছে, এর মাধ্যমে আফগানিস্তানে ভিন্নমত প্রকাশের সুযোগ আরও সংকুচিত করা হচ্ছে।
আন্তর্জাতিক
তালেবান বিক্ষোভ নিষিদ্ধ
ইসলামে ‘বিক্ষোভের স্থান নেই’ আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান