আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। পাশের চীনের তিব্বত অংশে আরও সাতজনের মৃত্যু হওয়ায় দুই দেশে মোট প্রাণহানি ৬৩৩ জনে পৌঁছেছে। দুর্যোগ মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চেয়েছে নেপাল।
নেপালে ভয়াবহ বন্যা
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। পাশের চীনের তিব্বত অংশে আরও সাতজনের মৃত্যু হওয়ায় দুই দেশে মোট প্রাণহানি ৬৩৩ জনে পৌঁছেছে। দুর্যোগ মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চেয়েছে নেপাল। ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন। পাশের চীনের তিব্বত অংশে আরও সাতজনের মৃত্যু হওয়ায় দুই দেশে মোট প্রাণহানি ৬৩৩ জনে পৌঁছেছে। দুর্যোগ মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চেয়েছে নেপাল।
শনিবার (২৯ আগস্ট) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসব তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার হেলিকপ্টারে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে আবার আকাশপথে উদ্ধার অভিযান শুরু হবে।
রাসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাদায় পূর্ণ সুড়ঙ্গে শতাধিক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে দড়ি ও ঝুড়ি ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
এদিকে বন্যায় ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্গঠনে নেপালের ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকায় কাঠমান্ডু থেকে ত্রাণ পাঠানো হচ্ছে।
নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি নাগরিক রয়েছেন। তারা কাজ, ট্রেকিং কিংবা কৈলাস পর্বতে তীর্থযাত্রার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।
সূত্র: রয়টার্স