আন্তর্জাতিক

কলকাতায় অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশেীর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একই ভবনে একাধিক হোটেল, সংকীর্ণ প্রবেশপথ, ঘুপচি কক্ষ এবং জরুরি নির্গমন ব্যবস্থা না থাকার অভিযোগ করেছেন আবাসিকরা।

রাজটাইমস ডেস্ক :
ইন্টারনেট

মঙ্গলবার গভীর রাতে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি না হলেও দ্রুত ধোঁয়ায় পুরো ভবন ঢেকে যায়। সংকীর্ণ পথের কারণে আবাসিকরা বের হতে পারেননি। অনেকে শৌচাগারে আশ্রয় নিয়ে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। পরে দমকলকর্মীরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

আবাসিকদের অভিযোগ, আগুন লাগার পর হোটেল কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিংবা জরুরি নির্গমন পথও ছিল না। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ছাড়াই কীভাবে এসব হোটেল পরিচালিত হচ্ছিল।

অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। ঘটনার পর ভবনের অনুমোদন, হোটেল পরিচালনার বৈধতা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার দাবি উঠেছে।