আন্তর্জাতিক

আগুন লেগে

ইসলামাবাদের হাসপাতালে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

:পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬টি নবজাতক ভর্তি ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ওয়ার্ডের একটি এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে শীতলীকরণ কার্যক্রম চালানো হয়।

জেলা প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আগুনের তীব্রতায় ১৪টি নবজাতক পুড়ে মারা যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ ঘটনায় আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্টদের দায় খতিয়ে দেখবে।