আন্তর্জাতিক

নেপাল

নেপালে ভয়াবহ বন্যা, নিহত ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজ টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যে এ সংখ্যা জানানো হয়। বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি লাশ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে।

ভোতে কোশি ও ত্রিশূলী নদীর বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামোর কারণে উদ্ধারকাজে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জন বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ভারতের ১৬৭, চীনের ৪০, ইউক্রেনের ৮, জার্মানির ৪, মাল্টার ৪ এবং যুক্তরাষ্ট্রের ৩ জনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।