জাতীয় ডেস্ক:ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, কিউআর কোড ও ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন নীতিমালার আওতায় প্রতিটি অটোরিকশাকে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে কিউআর কোড দেওয়া হবে। এতে একটি নম্বরের বিপরীতে একাধিক অটোরিকশা চালানোর সুযোগ থাকবে না।
মন্ত্রী আরও জানান, লেড-এসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারে কঠোর শর্ত থাকবে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্ট ও প্রধান সড়কে অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল বন্ধেও অভিযান চালানো হবে।