জাতীয় মানবাধিকার কমিশনের সক্ষমতা বৃদ্ধি ও গুম প্রতিরোধ-সংক্রান্ত আইন সংসদে উত্থাপনের আগে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৬ মিনিটের দিকে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে বের হয়ে যান।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে উত্থাপন করা হলে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন।