বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ করার আগ্রহও জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় সোমবার তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ট্রাম্প।
চিঠিতে ট্রাম্প বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তিনি তারেক রহমানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের সঙ্গে ‘খুব অদূর ভবিষ্যতে’ সাক্ষাতের অপেক্ষায় থাকার কথা জানিয়ে ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতিও উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে বলেন।
বাংলাদেশ কঠিন সময় পার করেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ ও দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে বলে তিনি আশাবাদী।