জাতীয়

পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।

রাজটাইমস ডেক্স
পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভবনটির নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা আবাসিক ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছেন। ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউন এবং দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত লোকজন বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের ছাদে ‌কিছু লোক আটকা পড়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।