রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।

তাদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ ২৬ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে রাবি মেডিকেল নেওয়া হয় পরে তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে কেমিস্ট্রি বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন।

এ ঘটনায় একটি বিভাগের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে হয় বলে জানা গেছে। প্রক্টর দপ্তর জানিয়েছে এখন পর্যন্ত ৭ জন ছাত্র আহত হয়েছেন।

এ সংঘর্ষের তথ্য সংগ্রহের সময় রাবি প্রেসক্লাবের একজন সাংবাদিকও আহত হয়েছেন। চলবে...