রাজনীতি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা

মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

রাজটাইমস ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

রায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।

মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯১তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এসে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আর প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।