রাজনীতি

গোদাগাড়ী পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

আ.লীগের প্রার্থীর ‍চেয়ে দ্বিগুন ভোট পেয়েছেন তাদের বিদ্রোহী প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুল ইসলাম বাবু। ৮ হাজার ৮০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতীক ছিল নারিকেল গাছ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৯২ ভোট।

অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ অয়েজ উদ্দীন বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ১৪টি ভোট। স্বতন্ত্র প্রার্থী ড. ওবাইদুল্লাহ জগ প্রতীকে ৩ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক ছিল। কেন্দ্রগুলোতে প্রায় ৯০ ভাগ ভোটার উপস্থিতি ছিল।

 

এসকে