রাজনীতি

বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মৎস্য অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নগরীর সোনাদিঘিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।