রাজনীতি

৩২৩ ইউপিতে ভোট ১১ এপ্রিল

নয়টি পৌরসভাতেও একইদিন ভোট অনুষ্ঠিত হবে।

রাজটাইমস ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

প্রথম ধাপে দেশের নয়টি পৌরসভা এবং ৩২৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪১টি ইউপি ও সবগুলো পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার এ তথ্য জানান।


তিনি বলেন, ৪১টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং নয়টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আগামী ২ মার্চের পর এসব ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

সূত্র: জাগোনিউজ