রাজনীতি

রুকন সম্মেলন

আমীরে জামায়াতের রাজশাহী সফর আজ

রাজশাহীতে আজ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ শুক্রবার রাজশাহী সফর করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ শুক্রবার রাজশাহী সফর করবেন।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ শুক্রবার রাজশাহী সফর করবেন।

সফরকালে সকালে জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতের ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন মহানগরী জামায়াতের আমীর ড. কেরামত আলী এমপি।

বাদ জুমা একই স্থানে রাজশাহী জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।

এতে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল খালেক।

দুই সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।