সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলার অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সমালোচনা করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন—এমন দুঃসাহস তিনি দেখিয়েছেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে তিনি বলেন, আজ নতুন করে এসব শব্দ উচ্চারণ করা হয়নি। সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে আসছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন, তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।