নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২২ আগস্ট) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে সংসদ সচিবালয়। আসন শূন্যের গেজেট প্রকাশের পর উপনির্বাচনের আয়োজন করবে ইসি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে।’
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেওয়া হবে না। দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।