মন্ত্রিসভায় রদবদলের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন তিনি। টেকনোক্র্যাট কোটায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। অপর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও তার পদে বহাল রয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।
এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি যুক্ত।