রাজনীতি

জামায়াত

লংমার্চ কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়: জামায়াত আমীর

লংমার্চ কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং জনগণের পক্ষে জনদাবি আদায়ের জন্য এ কর্মসূচি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

লংমার্চ কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং জনগণের পক্ষে জনদাবি আদায়ের জন্য এ কর্মসূচি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘লংমার্চ কর্মসূচি কোনো দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। জনগণের পক্ষ হয়ে জনদাবি আদায়ের জন্যই এ কর্মসূচি।’

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সরকারের যেকোনো ভালো উদ্যোগে বিরোধী দল সহযোগিতা করতে প্রস্তুত। তবে কোনো সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী হলে তা মেনে নেওয়া হবে না।

এ সময় বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়ার দাবি জানান জামায়াত আমীর। পাশাপাশি সমাজে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নৈতিকতার চর্চা বাড়লে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সবাই উপকৃত হবে।