রাজনীতি

বিএনপি

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ বুধবার রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ বুধবার রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার রাত ৯টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থতার পথে রয়েছেন। দেশে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা ও বিশ্রাম চালিয়ে যাবেন বলে জানা গেছে।