রাজশাহী

রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৭

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
প্রতীকি ছবি
প্রতীকি ছবি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এ খবর জানিয়েছে মহানগর পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতদের মধ্যে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ৫ জন রয়েছেন।

এছাড়া, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছ থেকে মোট ৫৭.৮ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।

 

 

এসকে